সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় বৃদ্ধা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাভার্ড ভ্যান চাপায় আকলিমা বেগম (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছে। এসময় পেয়ারা বেগম (৫০) নামের আরেকজন নারী গুরুতর আহত হয়। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।বুধবার (১৯ শে নভেম্বর) সন্ধ্যায় হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী ও গুরুতর আহত পেয়ারা বেগম (৫০) একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসে। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় দুইজন।  

দুইজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!