সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

সুনামগঞ্জ প্রতিনিধি

পূর্ব শক্রুতার জেরে সুনামগঞ্জের শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলার চড়মহল্লা ইউনিয়নের দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

বুধবার সকালে ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামবাসির মধ্যে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালী মিয়াকে পাশর্^বর্তী সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোঃ আব্দুল হক ও মোস্তাই মিয়া তর্কতর্কির এক পর্যায়ে অপমান করাকে কেন্দ্র করে দুইগ্রামবাসির মধ্যে ঘটনাটি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে উভয় গ্রামের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে নানশ্রী গ্রামের চান্দালী মিয়ার পক্ষে ১০ জন এবং সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের পক্ষে৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও আহতদের বিভিন্নভাবে চিকিৎসাসেবা দেয়া হলে ও এখন পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ##

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!