সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ইটভাটা সচল করার দাবিতে মহাসড়ক অবরোধ 

ইটভাটা সচল করার দাবিতে মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক:

বন্ধ ইটভাটা সচল করে দেওয়ার দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃিিষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রীজ এলাকার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে বলেন, এবছরে সাভারে ইটভাটা সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে এখানে ভাটার মালিকদের লাখ লাখ টাকা লোকশান গুনতে হয়েছে। এছাড়া ভাটা বন্ধের ফলে অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়ছে বলে জানান তারা। পাশাপাশি হাজারো শ্রমিক পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন থাকার কারণে শ্রমিকদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে বন্ধ ইট ভাটা গুলো চালু করার অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন মালিক ও শ্রমিকরা।  

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটা সচল করার দাবিতে ভাটার মালিক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো। দুপুর ১২ টার দিকে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সড়কে যানবাহন চলাচল দ্রæত স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!