সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে নিজেদের পরিচয় এড়াতে ছাত্র আন্দোলন হেলমেট পরে গুলি করেন ছাত্রলীগ নেতা নোবেল-সাগর

মুন্সীগঞ্জে নিজেদের পরিচয় এড়াতে ছাত্র আন্দোলন হেলমেট পরে গুলি করেন ছাত্রলীগ নেতা নোবেল-সাগর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর দুটি ভিডিও এসেছে গণমাধ্যমে। যারা ছাত্রদের ওপর গুলি চালিয়েছেন তারা জেলা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। এরমধ্যে অস্ত্রধারী একজন শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, অপরজন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর। নিজেদের পরিচয় এড়াতেই ঘটনার দিন হেলমেট, গামছা পরে গুলি করেন তারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দুজনই পালিয়েছেন।

তবে ভিডিও ফুটেজ ও স্থানীয়দের তথ্যে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে। এরমধ্যে একটি ভিডিও ৪ আগস্টের ও অপরটি ১৯ জুলাইয়ের
গামছা-হেলমেট পরে গুলি করেন সাগর । ৪ আগস্ট শহরের কৃষি ব্যাংক এলাকায় মিছিল নিয়ে বের হন ছাত্র-জনতা। এসময় হেলমেট পরে এক যুবককে ফিল্মি কায়দায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করতে দেখা যায়। তখন তার গায়ে ছিল বেগুনি রংয়ের শার্ট, গলায় গামছা। হাতে ছিল রুপালি রংয়ের একটি পিস্তল।

১৯ জুলাই মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন ছাত্র-জনতা। এসময় তাদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলাকারীদের মধ্যে অস্ত্র হাতে দেখা যায় শহর ছাত্রলীগের সভাপতি নোবেলকে। তার মাথায় হেলমেট থাকলেও স্পষ্ট বুঝা যাচ্ছিল তার মুখ। আরেকটি ভিডিওতে শহরের উপকণ্ঠে নয়াগাঁও এলাকায় ছাত্রদের তাড়া করতে দেখা যায় নোবেলকে।

এই দুজন ছাড়াও জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন সময় ছাত্রদের ওপর আরও বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীকে গুলি করতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে তাদের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সদর থানা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট হামলা ও হত্যার ঘটনায় সাগর-নোবেলকে দুটি মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান বলেন, আপনারা যা দেখেছেন আমরা তাই দেখেছি। ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেফতার করা হবে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!