সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যান উল্টে আহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যান উল্টে আহত ২

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে উল্টে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কুচিয়ামোড়ায় সার্ভিস লেনে চলন্ত একটি কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানটি উল্টে যায় এবং দু’জন ব্যক্তি আহত হন।

ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঐ স্থানে যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!