সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
রাজধানীর সূত্রাপুরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ জন’কে কারাদন্ড ও অর্থদন্ড এবং ৫০ টন কেমিক্যাল জব্দসহ সীলগালা।

রাজধানীর সূত্রাপুরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ জন’কে কারাদন্ড ও অর্থদন্ড এবং ৫০ টন কেমিক্যাল জব্দসহ সীলগালা।

নিজস্ব প্রতিনিধি 

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল- এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১১/১১/২০২৫ তারিখে জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং র‌্যাব-১০ যৌথভাবে ডিএমপি, ঢাকার সূত্রাপুর শ্যামবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন ও নিষিদ্ধ কেমিক্যাল বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি, সূত্রাপুর শ্যামবাজার এলাকায় এস,কে ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের আনুমানিক ৫০ টন অবৈধ কেমিক্যাল জব্দ করা হয় এবং ০৬ জন কর্মচারীকে আটক করা হয়। এর মধ্য ০৩ জন কর্মচারীকে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানা এবং অপর ০৩ জন কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ কেমিক্যাল জব্দসহ প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রয়ের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্টসহ মানব জীবন হুমকীর দাড়প্রান্তে নিয়ে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলছে। উক্ত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিষিদ্ধ কেমিক্যালের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!