সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
অবহেলিত রাস্তার সংস্কারের দাবিতে টঙ্গীবাড়ির নশংকর এলাকায় মানববন্ধন

অবহেলিত রাস্তার সংস্কারের দাবিতে টঙ্গীবাড়ির নশংকর এলাকায় মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর ৬নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৭ নভেম্বর) জুমআর নামাজ শেষে নশংকর শেখবাড়ি জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা বলেন, কামারখাড়া মেইন রোড থেকে সুলতান শেখের বাড়ি হয়ে নশংকর মতি হালদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সেখানে পানি জমে থাকে। ফলে যানবাহন তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, “বছরের পর বছর রাস্তাটি এমনই অবস্থায় পড়ে আছে, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি পড়ছে না। বর্ষার সময় কাদা-পানিতে ডুবে যায় রাস্তাটি, ফলে মানুষ চলাচলই করতে পারে না।” তারা আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়, বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।

মানববন্ধনকারীরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, উন্নয়নের নানা প্রকল্পের কথা শোনা গেলেও এই এলাকাটি সবসময় অবহেলিত থেকে যাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইউপি সদস্য মো. রিপন মোল্লা, মামুন পেয়াদা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, আলামিন মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!