সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিড়াল ‘ক্যান্ডি’র পাসপোর্ট, পারিবারিক বন্ধনে মুন্সীগঞ্জ থেকে ইতালি যাত্রা

বিড়াল ‘ক্যান্ডি’র পাসপোর্ট, পারিবারিক বন্ধনে মুন্সীগঞ্জ থেকে ইতালি যাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে এবার প্রথমবারের মতো এক পোষা বিড়াল যাচ্ছে বিদেশে। পরিবারের সদস্যের মতো লালন করা ‘ক্যান্ডি’ নামের বিড়ালটিকে নিয়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের রিক্তা বেগমের পরিবার। ক্যান্ডিকে সঙ্গে নিতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।

রিক্তা বেগম ২০২১ সালে অনলাইনে ১৫ হাজার টাকায় কেনেন বিড়ালটি। এরপর থেকেই এটি তাদের পরিবারের অংশ হয়ে ওঠে। ছেলে স্বপ্নীল হাসান শিথিল এখন এইচএসসি পাস করেছেন, আর স্বামী আব্দুল হাই ইতালির রোমে চাকরি করেন। এবার পরিবারের সবাই মিলে রোমে যাচ্ছেন, সঙ্গে থাকবে প্রিয় ক্যান্ডিও।

রিক্তা বেগম বলেন, “আমরা যেভাবে ক্যান্ডিকে লালন করেছি, এখন সে আমাদের পরিবারের একজন সদস্যের মতো। বাইরে গেলে খাওয়া বন্ধ করে দেয়, তাই ওকে ছাড়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব না।”

ক্যান্ডির বিদেশযাত্রায় রয়েছে নানা আনুষ্ঠানিকতা—বিশেষ খাঁচা, বিমানভাড়া, সরকারি অনুমতি, পাসপোর্ট ও ট্রানজিট ক্লিয়ারেন্সসহ সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় এক লাখ টাকা। শুধুমাত্র বিমানের টিকিটই ৩৫০ মার্কিন ডলার বা প্রায় ৪০ হাজার টাকা।

মুন্সীগঞ্জের টিটলার্ক পেটওয়েল সেন্টারের ভেটেরিনারি কনসালট্যান্ট ও সার্জন ডা. শিবেন চন্দ্র লিটন বলেন, “বিদেশে প্রাণী নিতে আন্তর্জাতিক নিয়ম কঠোরভাবে মানতে হয়। ক্যান্ডির টিকা, স্বাস্থ্য সার্টিফিকেট ও মাইক্রোচিপ স্থাপন সম্পন্ন করা হয়েছে। স্ক্যান করলে তার ইউনিক নম্বর দেখা যায়।”

মুন্সীগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, “আমাদের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ থেকে এবারই প্রথম কোনো পোষা বিড়াল বিদেশে যাচ্ছে। এটি প্রাণীর প্রতি ভালোবাসা ও মমত্ববোধের এক অনন্য উদাহরণ।”
পেট পাসপোর্টে ক্যান্ডির ছবি, জাত, বয়স, ওজন, টিকা ও চিকিৎসা ইতিহাস যুক্ত করা হয়েছে। ডমেস্টিক মিক্সড জাতের বিড়ালটির ওজন প্রায় ছয় কেজি। নিয়ম অনুযায়ী ক্যান্ডিকে বিমানের কেবিনে হাতব্যাগের মতো বহন করা হবে।

পরিবারটির সদস্যরা বলছেন, বিদেশযাত্রা যতই কঠিন হোক, ক্যান্ডিকে সঙ্গে নেয়া ছাড়া বিকল্প ছিল না। তাদের কাছে ক্যান্ডি এখন শুধু পোষা প্রাণী নয়—এটি পরিবারের আনন্দ ও ভালোবাসার প্রতীক।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!