সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

ডাকাত আতঙ্কে গজারিয়ায় স্থানীয়দের রাতভর পাহারা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণের উদ্যোগে রাতজেগে পাহারা কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকার বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে নিরাপত্তা জোরদারে স্বেচ্ছাসেবী এই উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। তারা দলবদ্ধভাবে রাতভর গ্রামে টহল দিচ্ছেন।

এরই অংশ হিসেবে বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ঢালীর সার্বিক তত্ত্বাবধানে কয়েক দলে বিভক্ত হয়ে গ্রাম পাহারার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের পাশাপাশি জনগণ সচেতন থাকলে অপরাধ দমন অনেক সহজ হয়। তারা এই উদ্যোগকে নিয়মিত করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!