সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

উত্তম চক্রবর্তী,যশোর প্রতিনিধি

যশোরেরযশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল মোড় এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন- মণিরামপুর উপজেলার চাঁনপুর-মাঝিয়ালী গ্রামের রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪২)। রনজিৎ কুমার দাস বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক ও পাপিয়া দাস মণিরামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- সকালে পাপিয়া দাসকে নিয়ে মণিরামপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে রোহিতার উদ্দেশে যাচ্ছিলেন স্বামী রনজিৎ দাস। পথে বাকোশপোল মোড় এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তাঁদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষনা করেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন- দূর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!