সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
পৃথক অভিযানে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামিকে ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

পৃথক অভিযানে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামিকে ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলী হোসেন (৩০) ও মোঃ আল আমিন (২৭)’দ্বয়কে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৪/১১/২০২৫ তারিখে র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ৬(৫)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ আলী হোসেন (৩০), পিতা- মৃত নুরুল হক, সাং- ভাটেরচর, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় ভাগনা ঢাকা টাওয়ার এলাকা হতে এবং অপর আরেকটি অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ২১(৯)২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ আল আমিন (২৭), পিতা- মৃত সেলিম মিয়া, সাং- ভাগনা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় কদমতলী মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!