সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঢাকা জেলার কেরাণীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ঢাকা জেলার কেরাণীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি 

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ৪ নভেম্বর রোজ মঙ্গলবার তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ১২,৬০০/- (বারো হাজার ছয়শত) টাকা মূল্যের ৪২ (বিয়াল্লিশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমরান (৩০), পিতা- মোঃ আবু কালাম, সাং- দওপাড়া, থানা- শিবচর, জেলা- মাদারীপুর বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!