সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়িতে  বাসা ভাড়া নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

টঙ্গীবাড়িতে  বাসা ভাড়া নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

টঙ্গীবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত নাদিম (২৬) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামের নুরুল হক ছৈয়ালের ছেলে।

জানাগেছে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকুকরী গ্রামের ধর্ষিতা নারী (২০) এর স্বামীর সাথে দাম্পত্য কলহ হলে সে তার পাঁচ বছরের ছেলেসহ গত দুই মাস যাবত টঙ্গীবাড়ি উপজেলার  বড়লিয়া গ্রামে ধর্ষিতার  মায়ের ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

কিছুদিন যাবত ধর্ষিতার সাথে অভিযুক্ত মোঃ নাদিম (২৬) এর পরিচয় হয়। অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়া  ধর্ষিতার  সাথে  দৈহিক মেলামেশা করে। পরে তারা গত ২৫ শে অক্টোবর হতে  স্বামী স্ত্রী পরিচেয়ে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মধ্য পাইকপাড়া  গ্রামের রালবাড়ী ব্রীজ সংলগ্ন মুন্সীবাড়ির শুভ এর বাসা ভাড়া নিয়া বিয়ের প্রলোভন দেখাইয়া  নাদিম ভুক্তভোগী নারীকে ধর্ষন করতে থাকে।

ধর্ষিতা অভিযুক্ত  নাদিমকে বিবাহ করার কথা বলিলে সে বিবাহ না করায় ধর্ষিতা  বিষয়টি তাহার মাকে জনালে ধর্ষিতার  মা টঙ্গীবাড়ি  থানায় জানায়।

টঙ্গীবাড়ি  থানা পুলিশ আজ রবিবার (২ নভেম্বর) অভিযান পরিচালনা করে অভিযুক্ত  নাদিমকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করিয়া থানায় নিয়া আসে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত অভিযুক্ত এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছিল তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!