সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সুনাসমগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজারের অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুনাসমগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজারের অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা এবং অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসা উপলক্ষে সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজারে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনদের নিয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে বাশঁতলা বিওপির পাশে হক নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ,থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল হক,হকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ ও সহকারী শিক্ষক এনামুলহকসহ আরো অনেকেই।

সভাপতির বক্তব্যে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেছেন,সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় তিনটি বিওপি(বাগানবাড়ি,পেকপাড়া ও বাশঁতলা) রয়েছে। এখানে তিনটি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি”র সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিশেষ করে এইসব এলাকা দিয়ে প্রায়ই চোরাকারবারীরা গভীর রাতে ভারতীয় অবৈধ গরুর চালান এবং শুস্ক মৌসুমে সুপারী পাচারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ে কখনো কখনো সীমান্তে প্রানঘাতী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে থাকে।

তিনি আরো বলেন এই উপজেলার বাগানবাড়ি বিওপির এলাকায় বোগলাবাজারে একটি পশুর হাট রয়েছে আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে মাত্র ১.৫কিলোঃ দূরে অবস্থিত। সীমান্তঘেষা উঁচু নীচু,টিলা,খাল বিল ও র্দূগম ভৌগোলিক অবস্থানের কারণে এই এলাকাটি চোরাকারবারীদের জন্য আর্কষনীয় এবং নিরাপদ হয়ে উঠেছে।

ফলে সুযোগ সন্ধানী চোরাকারবারীরা এইসব প্রাকৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে গরুর চালান বাংলাদেশে এনে কোনভাবে বোগলাবাজারের পশুরহাটে প্রবেশ করলেই প্রশাসনিক জটিলতার কারণে তা বৈধতা পেয়ে যায়।

ফলে এসব অবৈধ ভারতীয় গরু হওয়ার পর ও বিজিবি কর্তৃক অনেক সময় আটক করা সম্ভব হয়ে উঠে না। তাই শিক্ষক মন্ডলীর যারা শিক্ষক রয়েছেন তাদের বাচ্ছাদের ক্লাসে বই পড়ার পাশাপাশি সীমান্তে অবৈধ গরু চোরাচালানের বিষয়,অনুপ্রবেশ সম্পর্কে ধারনা দেয়ার আহবান জানান তিনি। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!