সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মোল্লাকান্দি এলাকার আলোচিত ছানা মাঝি হত্যা মামলার আসামি সহ ৩ জন ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ারসহ গ্রেপ্তার হয়েছেন।

তারা হলেন- ছানা মাঝি হত্যা মামলার আসামি মধ্য মাকহাটি এলাকার কাওসার (২৪) এবং মো. নাসির সর্দার (৪২) ও আল-আমিন বেপারী (২২)।

আজ ৩১ শে অক্টোবর রোজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব ও মধ্য মাকহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মো. নাসির সর্দার উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সর্দারের ছেলে, আল-আমিন বেপারী একই গ্রামের দীন ইসলাম বেপারীর ছেলে, কাওসার একই ইউনিয়নের মধ্য মাকহাটি সানাউল্লাহর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির।

তিনি জানান, ভোরে প্রথমে পূর্ব মাকহাটি এলাকার মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসময় নাসির ও আল-আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকার বাবু মাঝির বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কাওসারকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!