সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ : সজল সভাপতি শিমুল সম্পাদক

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ : সজল সভাপতি শিমুল সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকতা পেশাকে আরো দৃঢ় ও শক্তিশালি করতে জাতীয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া ডিজিটাল প্লাটফর্মের মুন্সীগঞ্জ জেলায় দ্বায়িত্বরত প্রতিনিধিদের নিয়ে “টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন,মুন্সীগঞ্জ (টিএমজেএ) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় মুন্সীগঞ্জ শহরের সিক্রেট টেষ্ট চাইনিজ রেস্টুরেন্টে এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সিনিয়র সাংবাদিক মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এতে সর্বসম্মতিক্রমে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলা’র জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলকে সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি শেখ মো. শিমুল’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি একাত্তর টিভির জেলা প্রতিনিধি জসীম উদ্দিন দেওয়ান ও এশিয়া টিভির জেলা প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র জেলা প্রতিনিধি শাহনাজ হীরা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ সুজন পাইক, অনুষ্ঠান সম্পাদক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক দেশ টিভি’র জেলা প্রতিনিধি সুমিত সুমন।

কার্যকরী সদস্যরা হলেন- বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, মানবজমিন’র জেলা প্রতিনিধি মো. গোলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মাঈন উদ্দিন আহম্মেদ সুমন, বাংলাদেশের আলো’র মাসুদ অর্ণব।

এ ছাড়াও, ৬ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এর সদস্যরা হলেন- ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. মঞ্জুর মোর্শেদ, সময় টিভি স্টাফ রিপোর্টার ও সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি তানভীর হাসান, মাছরাঙা ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার একে আজাদ মুন্না ও দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান। 

সময়কে গুরুত্ব দিয়ে টেলিভিশন ও মাল্টিমিডিয়ার সাংবাদিকতা একত্রিত করায় সাধুবাদ জানিয়ে পেশার মর্যাদাকে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সভার বক্তারা। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!