সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি লাবনী – সাধারণ সম্পাদক সাকিব।

মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি লাবনী – সাধারণ সম্পাদক সাকিব।

লিটন মাহমুদ,মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, মুন্সিগঞ্জ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় দুইবছর মেয়াদি ১৭সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে বাংলাভিশন টিভির সোনিয়া হাবিব লাবনী ও সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব নির্বাচিত হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), সহ-সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান (একুশে টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক জিতু রায় (ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ শুভ ঘোষ (চ্যানেল টুয়েন্টিফোর) , সাংস্কৃতিক সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব(এসএ টিভি), দপ্তর সম্পাদক রুবেল মাদবর( বাংলা টিভি), তথ্য ও প্রচার সম্পাদক হামিদুল ইসলাম লিংকন (আরটিভি), ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজয় টিভি)।

কার্যকরী সদস্যরা হলেন, মাছরাঙা টিভির বাছিরউদ্দিন জুয়েল, এটিএন বাংলার ফরিদুল হাসান ফরিদ, একাত্তর টিভির জসিমউদদীন দেওয়ান, এশিয়ান টিভির নজরুল ইসলাম বাবুল, মোহনা টিভির সুজন পাইক, দীপ্ত টিভির কায়সার সামির ও চ্যানেল এস এর সাইদ হাসান আফরান।

টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান নবগঠিত কমিটির সদস্যরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!