সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত একাধিক মামলার আসামি সাজ্জাত হোসেন সাগর গ্রেপ্তার ।

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত একাধিক মামলার আসামি সাজ্জাত হোসেন সাগর গ্রেপ্তার ।

নিজস্ব প্রতিনিধি ,

মুন্সিগঞ্জ শহরে ২০২৪ সালের ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত একাধিক মামলার আসামি মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ ২৩ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অনুসরন করে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন সাগর। গত এক মাস ধরে সাগরকে অনুসরন শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে গতকাল রাতে গ্রেপ্তার হন তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন  মো: ফিরোজ কবির বলেন, আসামীকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রসঙ্গত; ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে কর্মসূচি করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা।

এসময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের উপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!