সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের সাবেক এমপি মাহির বিরুদ্ধে দুদকের মামলা

মুন্সীগঞ্জের সাবেক এমপি মাহির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক 

অবৈধভাবে ২০ কোটি টাকার সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারার নেতা মাহি বি চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় মো. ঢাকা-১-এ উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাহি বি চৌধুরীর নামে মামলাটি করেন।

 

এর এজাহারে বলা হয়েছে, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এই অর্থ গোপন করতে তিনি ৬৮ একর জমির বায়না বাবদ ওই অর্থ পরিশোধ দেখিয়ে নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে কিনে এই অর্থ স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন।

 

মাহি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এতে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং তা পাচারের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, মাহি বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। বি চৌধুরী নামে বেশি পরিচিত এই নেতা ২০০১ সালে রাষ্ট্রপতি হন। তখন তাঁর আসন মুন্সিগঞ্জ-১-এ উপনির্বাচনে অংশ নিয়ে এমপি হন ছেলে মাহী বি চৌধুরী। ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছে হেরে যান মাহি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!