সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
পদত্যাগের গুঞ্জনের মধ্যে কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি

পদত্যাগের গুঞ্জনের মধ্যে কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি

নিজস্ব প্রতিবেদকঃ

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ নিয়ে সংবাদ করবেন তিনি। আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

সাংবাদিকরা সিইসি প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার কাল ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।’ রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন- এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’ এর আগে গত ২৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘সংস্কার-বিপ্লব ও ফরমান: সরকার ও সংবিধান’ শিরোনামে কলাম লেখেন সিইসি। ওই কলামে তিনি দাবি করেন, তিনি আলোচনার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না।

এ ছাড়া ওই কলামে কাজী হাবিবুল আউয়াল দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে, তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন ‘সাংবিধানিক সংকটে’ পড়বে। এমন প্রেক্ষাপটে ‘বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে’ অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!