সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নীচে পরে রিফাত (১২) নামের এক কিশোর নিখোঁজের ১ দিন পর তার লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নীচে পরে রিফাত (১২) নামের এক কিশোর নিখোঁজের ১ দিন পর তার লাশ উদ্ধার

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নীচে পরে রিফাত (১২) নামের এক কিশোর নিখোঁজের ১ দিন পর তার লাশ উদ্ধার করেছে ডুবুরির দল।

শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদী হতে তার লাশ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে রিফাত সাতরে একটি ডিঙ্গি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নীচে পড়ে নিখোজ হয়।

রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার পুত্র ও তেঘরিয়া সনটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।

শ্রীনগর ফায়ার সাভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,
নদীতে স্রোত না থাকায় আমাদের ধারনা ছিল মরদেহটি দুরে যায়নি।

আমাদের ধারনা ঠিক ছিল বলে মরদেহ পেতে সময় লাগেী।

বেলা ১১ টায় ডুবুরি দল কাজ শুরু করে ১ ঘন্টা পর বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার হয়।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) মো. তাজুল ইসলাম জানান ‘প্রতিবছর এই দিনে ইছামতি নদীতে স্থানীয় ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এ বাইচ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। এর মধ্যে অনেকেই ছোট নৌকা নিয়ে নৌকাবাইচ উপভোগ করছিলেন। রিফাত সাতরে একটি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নীচে পড়ে নিখোজ হয়। শুক্রবার ফায়ার সার্ভিসসের একটি দল এসে ১ ঘন্টা চেষ্টা পর লাশ উদ্ধার করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!