সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে এনটিভির সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

শ্রীনগরে এনটিভির সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

মোঃ আসাদুজ্জামান (শ্রীনগর) মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় এনটিভির সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গতকাল ১০ জুলাই রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে। এনটিভির শ্রীনগর প্রতিনিধি মো. আসাদুজ্জামান ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি তার চাচাতো ভাই রাকিব (২০) কে মোটরসাইকেল নিয়ে চনবাড়ি এলাকায় আসতে বলেন।

রাকিব মোটরসাইকেল নিয়ে ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ এক যুবক তার বাইকের গতিরোধ করে এবং ছনবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক বাইকে উঠতে চায়। রাকিব রাজি না হলে তাকে ভয়ভীতি ও গালিগালাজ করে তারা বাইকে উঠে পড়ে। পরে ছিনতাইকারী লিখন মোল্লা (২৫) বাইকে করে তাকে জিম্মি করে ছনবাড়ি এলাকায় নিয়ে যায়। ছনাবাড়িতে অবস্থান করা আরেক ছিনতাইকারী মো. মনির হোসেন (২৭) ছনবাড়ি পৌঁছালেই বাইকের চাবি ছিনিয়ে নিয়ে বলে, “চলে যা, বাঁচতে চাইলে।”

রাকিব দ্রুত সাংবাদিক আসাদুজ্জামানকে ফোন করে বিষয়টি জানায়। সাংবাদিক আসাদুজ্জামান শ্রীনগর থানাকে অবহিত করেন এবং দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন। এ সময় ছিনতাইকারীরা রাকিবকে শনবাড়ি ফ্লাইওভারের শেষ প্রান্তে নিয়ে গিয়ে বাইক সরিয়ে ফেলার চেষ্টা করে।

তবে পুলিশ ও সাংবাদিক আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় শ্রীনগর থানা পুলিশের টহল টিম ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, “বিষয়টি আইনগত প্রক্রিয়া চলছে। দুই আসামি ও জব্দ করা মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।”
স্থানীয়দের মতে, সম্প্রতি ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, তাই এমন দ্রুত অভিযানে পুলিশের তৎপরতা প্রশংসনীয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!