স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবিত,মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধির সংশোধনীতে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ
সারাদেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে-৬ দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুন্সিগঞ্জে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গরবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে,জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে তিন ঘণ্টা ব্যাপি এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশনেয়া ভুক্তভোগীদের দাবি, নিবার্হী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে “উন্নীতকরণ,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে.বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
পাশাপাশি পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যপরিদর্শকস্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম দেয়ার দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগী স্বাস্থ্যকর্মীর আরো বলেন,আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।
ক্ষতিগ্রস্তরা আরও বলেন,অবস্থান কর্মসূচি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট দাবী বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করেছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন,তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা দেয়া হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে এসব বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলা সাধরণ সম্পাদক মোঃ মাহবুবার রহমান, জেলা কোষাদক্ষ মোধ নুরুল আমিন বেপারী, নাংগঠকি সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আজিজুল হক, বাসু দেব মোল্লা, আমিনুল ইসলাম, জয়ন্ত ভট্রাচার্য সহ আরো অনেকে।