সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে বিয়েতে মাতাল অবস্থায় এসেছেন বর, যৌতুকের টাকা ফিরিয়ে নিতে আটকে রাখলো কনে পক্ষ।

মুন্সিগঞ্জে বিয়েতে মাতাল অবস্থায় এসেছেন বর, যৌতুকের টাকা ফিরিয়ে নিতে আটকে রাখলো কনে পক্ষ।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিয়ে বাড়িতে বর মাদক সেবন করে মাতাল অবস্থায় আসায় কনের আপত্তিতে ভেঙে গেছে বিয়ে। এসময় কনেপক্ষ কতৃক যৌতুকের ৪ লাখ টাকা ফিরিয়ে নিতে আটকে রাখা হয় বর ও একটি প্রাইভেটকার। পরে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

গতকাল শুক্রবার উপজেলার পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নাঈম প্রধানের ছেলে অনিক (২৯) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দুলালের মেয়ে শারমিন (১৯) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়।

নির্ধারিত দিন তারিখ অনুযায়ী বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনেকে বিয়ের সাজে সাজিয়ে স্টেজেও তোলা হয়, বিয়ের সকল প্রস্তুতিও শেষ পর্যায়- ঠিক এমন সময় বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠে, সৃষ্টি হয় গোলযোগ। হই হুল্লোড় পরিস্থিতিতে কনে পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়।

মাদক সেবনে অভিযুক্ত বর অনিক বলেন, আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিয়ে ভেঙে দেয়া হয়েছে।

বরের মা বলেন, আমার ছেলের বিয়ে উপলক্ষে ৩শ মানুষকে খাবার খাইয়ে দিবে বলে কথা হয়। সেই খাবারের টাকা বাবদ ৪লাখ টাকা দেয়া হয়। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে। এখন আমরা তো এখানে টাকা নিয়ে আসিনি। কালকে টাকা দিয়ে দিব।

দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উভয় পক্ষের সিদ্ধান্ত মোতাবেক বিয়ে ভঙ্গ করা হয়েছে এবং উভয় পক্ষকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!