সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. রাকিব (২৪) নিহত হয়েছে। নিহত রাকিব ঢাকার দয়াগঞ্জের ধুপখোলা এলাকার মো. খলিলের ছেলে। এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সজল আহমেদ(২৪) আহত হয়েছেন।

আহত সজল আহমেদ জানান, দুইটি মোটরসাইকেলে আমরা চারজন বন্ধু মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করি। আমি ছিলাম রাকিবের মোটরসাইকেলে। এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া ব্রীজের উপর হঠাৎ একটি পিকআপ ভ্যান এর পেছনে আমাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এরপর আর কিছু বলতে পারি না।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার
দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী মোটরসাইকেলটি পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক  রাকিব নিহত হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!