লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
আজ ২৬শে জুন রোজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর মাহবুবুর রহমান।
এসময় জেলা প্রশাসক মহোদয় সরকারি হরগঙ্গা কলেজ ও মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় এবছর ২২ টি কেন্দ্র ও ৩ টি ভেন্যুতে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় সর্বমোট ৯৫২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।