‘সবাই মিলে প্লাস্টিক দূষণ রোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি বুধবার (২৫ জুন) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কালেক্টর মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশ কর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই দূষণ রোধে সরকার ও জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবিরসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তাগণ, সুশীল সমাজ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ফাতেশা তুল জান্নাত ডিসি অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।