আজ ২৪ শে জুন রোজ মঙ্গলবার সকাল ৭টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৮ শে জুন শনিবার ঢাকা সরোয়ারদী উদ্যানে জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যেজাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি, হাফেজ আব্দুস সালাম সভাপতিত্বে এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মুফতি আব্দুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা অংশগ্রহণ করেন, মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাঃমাওঃ আব্দুল হান্নান কারিমি
প্রদান অতিথি বক্তবে বলেন শ্রীনগর উপজেলার সকল ইউনিয়নের সকল ওলামা হযরত সহ সকলের কাছে মহাসমাবেশের দাওয়াত পৌঁছে দিতে হবে সকলকে উপস্থিত করার লক্ষ্যে ওলামা হযরতদের সর্বোত্তকচেষ্টা করা।
আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি শাহজালাল উপস্থিত থেকে দিগনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আলহাজ্ব মাওলানা মাকসুদুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা সেক্রেটারি, মোহাম্মদ রিপন সাহেব।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি, হাফেজ হাবিবুর রহমান সহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীনগর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সম্মানিত ওলামা হযরতগণ।
জাতীয ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীনগর উপজেলা শাখার সহ -প্রচার সম্পাদক মাওলানা মোঃ হারুনুর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন ।