সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে লৌহজংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জে লৌহজংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ লৌহজং হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গতকাল ২২জুন  তারিখ রাত আনুমান ১৯.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হাসান আলী (২৮), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- খান্ডচড়া, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!