সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে হত্যাসহ কয়েকটি মামলার আসামি শাহাদাত গ্রেফতার

মুন্সীগঞ্জে হত্যাসহ কয়েকটি মামলার আসামি শাহাদাত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে প্রবাস ফেরত শ্যামল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার আসামি মো: শাহাদাত বেপারী (৪৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তথ্য প্রযুক্তির সাহায্য ও গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মো: শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-০৪, সিপিসি-২, সাভার এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করে।
আসামীর বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
ঘটনার সূত্র ও এজাহার তথ্য সুত্রে জানা যায় যে, ভিকটিম শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। নিহত শ্যামল দীর্ঘ দিন মালয়েশিয়াতে কর্মরত ছিল। খুন হওয়ার ০৬ মাস আগে দেশে আসে। ২০২৩ সালে ১৩ই জুন তারিখ মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বসত ঘরে একা
ঘুমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোঃ শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে গ্রফতার করা হয়।

এ বিষয়ে সাদমান ইবনে আলম মেজর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার সিপিসি-১, র‍্যাব-১১ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!