সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছেন জেলার সাংবাদিকরা

ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছেন জেলার সাংবাদিকরা

ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছেন জেলার সাংবাদিকর

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন জেলার সাংবাদিকগন।

বুধবার (৪ জুন) দুপুর ১ টার দিকে আদালতের বিচারকের খাস কামরায় ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জি টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ব.ম শামীম, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও বিক্রমপুর চিত্র পত্রিকার নিজস্ব প্রতিনিধি শ্রীকান্ত দাস।

জানা গেছে, বিচারক শহিদুল ইসলাম দক্ষতার সহিত মামলার বিচারকার্য সম্পন্ন করেছেন। তিনি মামলা নিস্পত্তি করে ২০২২ সালে প্রথম, ২০২৩ সালে দ্বিতীয় ও ২০২৪ সালে সর্বচ্চ মামলা নিস্পত্তিকারী হিসেবে তৎকালীন ও বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছ থেকে সম্মাননা পেয়েছেন। 

তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওাধীনে পরিবেশের মোবাইল কোর্ট পরিচালনা করে গত জানুয়ারি হতে ১০ দিনে ২৭ টি প্রতিষ্ঠানে সাড়ে ৮১ লক্ষাধিক টাকা জরিমানা করে সরকারি কোষাগারে টাকা জমা করেন। জেলার গড়ে ওঠা বিভিন্ন সিমেন্ট কারখানা, হিমাগার, বালুর ব্যবসায়ীদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 

এ ছাড়াও তিনি মামলায় প্রবেশনের ব্যাপক ভূমিকা পালন করেছেন। আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের নির্দেশে কোর্ট হাজতখানায় মহিলা ও পুরুষ হাজতীদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করেন। আদালত ভবনের প্রতিটি তলায় বিচারপ্রার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, মাতৃদুগ্ধ পান কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছেন। 

বিচারক শহিদুল ইসলামের এমন মহৎ কাজের জন্য আদালতে আসা বিচারপ্রার্থী সহ আইনজীবীরা তাকে সাধুবাদ জানান।

বিদায় সংবর্ধনা সময় ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম মুন্সীগঞ্জবাসী ও সাংবাদিকদের অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মাননীয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে আমি মুন্সীগঞ্জের পরিবেশ নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কিছু কাজ করেছি সেটা এ জেলাবাসীর ভবিষ্যতে উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি হবে বলে আশা করি।

তিনি আরো বলেন, পরিবেশের উপর আমি যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি ঠিক সেইভাবে মুন্সীগঞ্জের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের মানুষের কাছে সঠিক বিষয়বস্তু তুলে ধরেছেন। তাছাড়া মুন্সীগঞ্জে সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ান, সব সময় সঠিক সংবাদ প্রকাশ করেন এটাই আমি এ জেলায় থাকাকালীন দেখেছি। এতে আমি জেলার সাংবাদিকদের প্রতি অনেক সন্তুষ্ট হয়েছি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন বলেন, সাড়ে তিন বছরের মত মুন্সীগঞ্জে থাকাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আদালতের বিচার প্রার্থীদের সুবিধার্থে অনেক কাজ করেছেন যাহা প্রশংসনীয়। তাছাড়াও তিনি আইনজীবী ও সাংবাদিক বান্ধব লোক।

পরিবেশের উপর তিনি যথেষ্ট পরিমাণ কাজ করেছেন। এমন বিচারক যেখানেই থাকবে আশা করি ভালো থাকবে। আমার পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!