সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

সিরাজদিখানে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

সিরাজদিখানে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৪–২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

বুধবার ৪ জুন বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এর সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় কৃষকদের মাঝে বিনামূল্যে এ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র।

বীজ ও সার বিতরণ কালে প্রতিটি কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের উন্নতজাতের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। বিতরণ করা জাতগুলোর মধ্যে রয়েছে—ব্রি ধান ৪৯, ৫১, ৫২, ৮৭, ৯৩, ৯৪ ও ১০৩ দেওয়া হয়েছে।

বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, “এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা মৌসুমি ধান চাষে উৎসাহিত হবেন এবং উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি করতে পারবেন।”

নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, “সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে, যাতে তারা খাদ্য উৎপাদনে আরও স্বাবলম্বী হতে পারেন। এই সহায়তা প্রান্তিক পর্যায়ে কৃষির উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, মেধা আচার্য্য, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম আলমগীর, উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই মণ্ডলসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!