সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত” দিবস পালিত  

মুন্সীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত” দিবস পালিত  

মুন্সীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত” দিবস পালিত  

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি :   

মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি শনিবার সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় সিভিল সার্জন অফিসে ফিরে আসে। এ সময় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় বক্তারা বলেন, মাদকের সূচনা বা প্রবেশ পথ হচ্ছে ধুমপান। তাই আমাদেরকে ধুমপান বর্জন করতে হবে। ধূমপানে শুধু নিজের ক্ষতি নয় তার আশেপাশের লোকজনও সে ধোঁয়া গ্রহণ করে মারাত্মক রোগে আক্রান্ত হয় এবং অকালে মৃত্যু ঘটে। ১৮ বছরের নিচের কোন ব্যক্তির নিকট যেন এই তামাকজাত দ্রব্য বিক্রি করা না হয় ও পাবলিক প্লেস ও পরিবহনে ধুমপান থেকে বিরত থাকতে হবে। এজন্য সরকার জরিমানা ঘোষনা করেছে। শুধু সরকারের একার পক্ষে নয়, সকল জনগণকে এগিয়ে আসতে হবে ধুমপান থেকে দেশকে মুক্ত করতে হলে।

উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (জেলা প্রশাসক কার্যালয়) সানজিদা ইয়াসমিন সোমা। এছাড়া আলোচনা সভার বক্তব্য রাখেন সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. আশিক ইমরান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মল্লিকা সরকার। 

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র স্বাস্থ্যশিক্ষ অফিসার নাসির উদ্দিন। অনুষ্ঠানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাল উদ্দন সহ জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণও সভার উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!