সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আসন্ন ঈদ-উল আযহা- ২০২৫ উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আসন্ন ঈদ-উল আযহা- ২০২৫ উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

২৮শে মে রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অবস্থিত পশুরহাটের ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিগণের সাথে হাটের নিরাপত্তা সংক্রান্তে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার  মুহম্মদ শামসুল আলম সরকার ।

উক্ত মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ জেলার ০৭টি থানার পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত থেকে তারা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও পর্যবেক্ষণ তুলে ধরে মতামত ব্যক্ত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয় পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধ, জালটাকা সনাক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার ০৭টি থানা এলাকায় এই বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ৪১টি পশুর হাট বসবে।

উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!