মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সদরে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহাম্মেদ ৯১ লাখ ৭৯হাজার ৭৫২ টাকার উন্মুক্ত এই বাজেট ঘোষণা করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজান শেখ, ইউপি সদস্য মো. রাজেকুল শেখ, হোসেন আলী বেপারী, মোঃ আনোয়ার হোসেন এমরান, মান্নান শেখ, মো. আলম দেওয়ান এবং সংরক্ষিত ইউপি সদস্য আন্না আক্তার,নাফসিয়া বেগম,শিমু আক্তার, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন ও ইউপি কর্মচারীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।।