সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে  গজারিয়া মেঘনা নদীর পানির তোড়ে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা প্রধান।

মুন্সীগঞ্জে  গজারিয়া মেঘনা নদীর পানির তোড়ে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা প্রধান।

মুন্সীগঞ্জে  গজারিয়া মেঘনা নদীর পানির তোড়ে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা প্রধান।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

গজারিয়া মেঘনা নদীর পানির তোড়ে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা,৩০ কেজি চাল সহায়তা দিলেন জেলা প্রশাসক।
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী  গ্রামে দুর্ঘটনা জনিত কারণে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জেলা পরিষদ কর্তৃক অনুদান প্রদান করা হয়েছে।

২৫শে মে রোজ রোববার বিকাল ৪ ঘটিকার সময় ভাটি বলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে জেলা প্রশাসক উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান বিপদকালীন সময়ে আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি ।

আপনাদের পাশে দাঁড়াতে পেরে আপনাদের কিছু সহায়তা দিতে পেরে  ভালো অনুভব করতে পারছি। আপনাদের ক্ষতির পরিমাণ পুরোপুরি সহায়তা করতে পারি নাই। প্রতিটি গরু  ৩০ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রাথমিক অবস্থায় সহায়তা দেওয়া হলো। বর্তমান  সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে আপনাদের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন ।

ভাটি বলাকি গ্রামের কৃষি নির্ভর এবং গরু লালন পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে লেখাপড়া করে উচ্চ পর্যায়ে মর্যাদা অর্জনের সক্ষম হওয়ার আহ্বান রাখেন। গ্রামবাসীর অনুরোধে ভাটিবলাকি গ্রামের জনগণের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিতে নদীর সংলগ্ন নতুন জেটি নির্মাণে অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ও গরু মালিককে পর্যায়ক্রমে  আরো অনুদান দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।এ সময়  উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন শরীফ,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃরিগান মোল্লা, উপজেলা প্রান ও দুর্যোগ অধিদপ্তর কর্মকর্তা সাইদ মল্লিক,হোসেন্দী ইউনিয়ন পরিষদ সচিব,একাধিক ইউনিয়ন পরিষদ মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!