সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে থানা থেকে লুন্ঠিত শটগানের পরিত্যক্ত লিডবল কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জে থানা থেকে লুন্ঠিত শটগানের পরিত্যক্ত লিডবল কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

আজ ১৯শে মে আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর উত্তর পাশে নদীর পাড়ে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মোঃ ইয়াসিন আহমেদ, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় নদীর পাড়ে পরিত্যক্ত ঘাটলার ডান পাশে ০১ টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত শটগানের ০৭ (সাত) টি লিডবল কার্তুজ, যার মধ্যে ০৫ (পাঁচ) টি কার্তুজ সবুজ রংয়ের, ০১ টি লাল রংয়ের এবং ০১ টি নীল রংয়ের লিডবল কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। 

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি তে এমত তথ্য  জানানো হয় ।

এ সময় নদীর পাড়ে পরিত্যক্ত ঘাটলার ডান পাশে ০১ টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত শটগানের ০৭ (সাত) টি লিডবল কার্তুজ, যার মধ্যে ০৫ (পাঁচ) টি কার্তুজ সবুজ রংয়ের, ০১ টি লাল রংয়ের এবং ০১ টি নীল রংয়ের লিডবল কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। 

এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!