আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ
- প্রকাশের সময় :
সোমবার, ১৯ মে, ২০২৫
-
১৯১
বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আন্ত:জেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত দুইজন হলো মোঃ আল আমিন (২৫), কুখ্যাত ডাকাত ইজ্জত আলী মাতব্বর (২৫)। রোববার (১৮ মে) রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রীনগর থানাধীন পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ডাকাতদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় ১০ এপ্রিল মামলা হয়েছে যার নং-০৩। বিষয়টি পদ্মাসেতু উত্তর থানার অফিসার ইনচার্জ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজহার থেকে জানা যায়, পদ্মা সেতু (উত্তর) থানাধীন উত্তর মেদিনীমন্ডল এলাকায় অজ্ঞাতনামা ডাকাতদল ১০ এপ্রিল রাত সাড়ে ৪টার সময় আশাদুজ্জামান রনির বসত বাড়ির দালানের পূর্ব পাশের ড্রয়িং রুমের জানালার লোহার স্কয়ার রড কেঁটে ডাকাতদল ডাকাতি করে। ডাকাতদ্বয় বাদীর স্ত্রীর শয়নকক্ষের কাঠের আলমারির দরজা ভেঙ্গে ভিতরে রক্ষিত বাদীর স্ত্রীর স্বর্ণের ০৩ (তিন) জোড়া কানের দুল ওজন আনুমানিক ০২ (দুই) ভরি, গলার নেকলেস সেট ওজন আনুমানিক ০৩ (তিন) ভরি, ০১ (এক) জোড়া চুরি ২.৫ ভরি, ০৩ (তিন) টি চেইন ওজন ১.৫ ভরি, মোট স্বর্ণালংকার ০৯ (নয়) ভরি, মূল্য আনুমানিক ১০,৯৪,০০০ (দশ লক্ষ চুরানব্বই হাজার) টাকা ও নগদ ৭০,০০০ (সত্তর হাজার টাকা) সহ সর্বমোট ১১,৬৪,০০০ (এগারো লক্ষ চৌষট্টি হাজার টাকা) নিয়ে রান্নাঘরের দরজা দিয়ে বের হয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিবি পুলিশের সহায়তায় সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন (২৫) কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী বাজার পুকুরপাড় থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও গত ১৮ মে রাত আনুমানিক ০১.১৫ টার সময় শ্রীনগর থানা পুলিশের সহায়তায় শ্রীনগর থানাধীন পশ্চিম দেউলভোগ এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইজ্জত আলী মাতব্বর (২৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত ইজ্জত আলী ও আল আমিনদ্বয় গত ১৮ মে স্বর্ণালংকার ও নগদ টাকা লুন্ঠন এবং ঘটনার সাথে জড়িত ০৮ (আট) জন ডাকাতের নাম উল্লেখপূর্বক ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।