আজ ১৫ই মে রোজ বৃহস্পতিবার বেলা বার ঘটিকায় সিপাহীপাড়ায় আইএবি মিলনয়তন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উক্ত প্রতিনিধি সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিল সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এম ইব্রাহিম নাসরুল্লাহ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ইসলাম দেশ মানবতার পক্ষে সর্বাবস্থায় ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে, সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আল্লাহর জমিন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামী সকল ছাত্র-জনতার মাঝে ব্যাপকভাবে দাওয়াতে কাজের আমজাম দিতে হবে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন ।
উক্ত প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শামীম হোসেন ।
এছাড়াও জেলা কমিটির এবং উপজেলা শাখা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ কোন উপস্থিত ছিলেন ।
,