সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে পঞ্চসারে ৪০০পিস ইয়াবা ও ৭কেজি গাঁজা সহ বিক্রেতা রিয়াদ হোসেন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পঞ্চসারে ৪০০পিস ইয়াবা ও ৭কেজি গাঁজা সহ বিক্রেতা রিয়াদ হোসেন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর অন্তর্গত দয়ালবাজার এলাকা থেকে ৪০০পিস ইয়াবা ও ৭কেজি গাঁজা সহ রিয়াদ হোসেন (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত কাল ১৪ই মে রোজ  বুধবার আনুমানিক বিকাল ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জের পরিদর্শক শিবনাথ কুমার সাহা এ সব তথ্যটি  জানান।

তিনি জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রিয়াদ হোসেনকে ৪০০পিস ইয়াবা, ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া ও ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!