সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সখীপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

সখীপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আজ সোমবার(১২মে) দুপুর ১টার দিকে উপজেলার গড়বাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন তাঁর কক্ষে তালা দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উত্তেজিত জনতা উপজেলার গড়বাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ওই বাজারে অবস্থিত কাকড়াজান ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে স্থানীয় বাসিন্দা আমির হামজা শিকদার, হাজী ওসমান গনি, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক তালুকদার, মোজাম্মেল হক বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুটি হত্যা মামলার আসামি হয়েও নির্বিঘ্নে পরিষদের কার্যক্রম পরিচালনা করে ঘুরে বেড়াচ্ছে।এসময় উপস্থিত জনতা অবিলম্বে চেয়ারম্যান বিরুদ্ধে আইনি পদক্ষেপের জোর দাবি জানান।এ ইউনিয়নের জনগণের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ করেন।মুঠোফোনে দুলাল হোসেন তার কক্ষে তালা প্রসঙ্গে প্রতিবেদক জানায়,বিএনপির নেতাকর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাজ করেছে।সাধারণ জনতা এ কাজ করেনি বলে তিনি দাবি করেন।এ বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু বলেন, বিএনপির পক্ষ থেকে তালা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। শুনেছি স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে হত্যা মামলার আসামি দুলাল হোসেনের কক্ষে তালা দিয়েছে।তিনি আরও জানান, তার দল বিএনপির নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছে।অপরদিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তা পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সেবা বিঘ্নিত হচ্ছিল।পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক জানানো হলে, আজ উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদকে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।স্থানীয় এক সেবা প্রত্যাশী কৃষককে লাথি দেওয়ার ঘটনার পর গা ঢাকা দেয়।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুঞা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী পৃথক পৃথক বক্তব্যে জানায়, ঘটনাটি শুনেছি।এ বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!