সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁয় চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

নওগাঁয় চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা করেছ ভাতিজা। চাচা আরসাদ আলীকে (৫০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা নুর হাবিব সুমনকে (৪০) আটক করেছে পুলিশ।

১২ মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চাচা আরসাদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিন সকালে আবারো তাদের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা আরসাদ আলী গরুকে পানি খাওনোর জন্য বাড়ির বাহিরে যায়। সকাল সাড়ে টার দিকে গরুকে পানি খাওয়ানো শেষ করে আরসাদ আলী বাড়িতে প্রবেশ করার সময় ভাতিজা সুমন তার ওই চাচাকে হাসুয়া দিয়ে মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আরসাদ আলী গুরুতর রক্তাক্ত জখম হলে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক আরসাদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, অভিযুক্ত ভাতিজা সুমনকে উপজেলার চৌপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করাসহ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!