সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মুন্সীগঞ্জে চাক্কু মিলন চাক্কুসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও লুটতরাজের মামলায় মিলন মিজি ওরফে চাক্কু মিলন (৩০)কে চাক্কুসহ আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকা থেকে সদর থানার ওসি (তদন্ত) সজিব দে’র  নেতৃত্বে দুই কনস্টবলের সহযোগিতায় চাক্কু মিলনকে আটক করা হয়।
মিলন শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার আক্কাছ মিঝির পুত্র।
তথ্য সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বর এলাকায় 
ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় চাক্কু মিলন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা হয়। মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন সবুজ ছায়া রেষ্টুরেন্ট ভাঙচুর, লুটপাটসহ অন্তত ১৪ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!