সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মহোদয়ের যোগদান উপলক্ষে “বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মহোদয়ের যোগদান উপলক্ষে “বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

২রা সেপ্টঃ (সোম বার) সকাল ১১.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের যোগদান উপলক্ষে এক বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত কল্যাণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলায় যোগদানকৃত নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এছাড়াও উক্ত সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সময়ে মুন্সীগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত সুযোগ্য পুলিশ সুপার মহোদয় উক্ত সভায় উপস্থিত সকলের সাথে মতবিনিময়সহ অত্যন্ত আন্তরিকতার সাথে অত্র সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হইতে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যার কথা শ্রবণ করেন এবং সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন । এছাড়াও অত্র জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করাসহ করনীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিভাবক হিসেবে মুন্সীগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের তার সহকর্মীদের প্রতি এমন আন্তরিকতা এবং মহানুভাবতায় মুন্সীগঞ্জ জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত । যার ফলশ্রুতিতে উক্ত সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!