সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও পণ্য বয়কটের আহ্বানে শ্রীনগরে মহাসমাবেশ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও পণ্য বয়কটের আহ্বানে শ্রীনগরে মহাসমাবেশ

মুন্সীগঞ্জ ( শ্রীনগর সিরাজদিখান লৌহজং):

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটের আহ্বানে আজ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মহাসমাবেশ। সমাবেশের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা ও শ্রীনগর উপজেলার সর্বদলীয় ওলামায়ে ইকরাম এবং তাওহিদী জনতা।

সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল হামিদ সাহেব, পীর সাহেব মধুপুর। দুপুর ৩টা ৩০ মিনিট থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইসলামপ্রিয় তাওহিদী জনতা দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। বাদ আছর সমাবেশে উপস্থিত হন পীর সাহেব মধুপুর, যার আগমনের সাথে সাথেই উপস্থিত জনতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
সমাবেশে মুন্সিগঞ্জের খ্যাতনামা আলেমগণ বক্তব্য প্রদান করেন। তাঁরা ইসরাইলের নির্মম আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, “আমাদের বয়কটই হবে তাদের অন্যায়ের জবাব।”

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!