সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
অটোরিক্সা ছিনতাই করতে এসে অস্ত্র ও বোমাসহ যুবদল কর্মী গ্রেপ্তার

অটোরিক্সা ছিনতাই করতে এসে অস্ত্র ও বোমাসহ যুবদল কর্মী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢালে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ অভিযান চালিয়ে বাবু মিজি (৩৬) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১ টার দিকে বাবু মিজিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল জব্দ করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা রুজুকরা হয়,পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু মিজি মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির মিজির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ফিরোজ কবির জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১ টার দিকে মুন্সীগঞ্ পৌরসভার মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকায় নতুন ব্রীজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। এ সময় অদুরে অভিযুক্ত বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে।

পরে বাবু মিজির দেহ তল্লাশি চালিয়ে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় দুই সহযোগী কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, বোমা ও ধারালো ছুরিসহ গ্রেপ্তারকৃত বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!