সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে লৌহজংয়ের কুখ্যাত মাদকসম্রাট বিএনপি নেতা শহিদুল হেরোইনসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে লৌহজংয়ের কুখ্যাত মাদকসম্রাট বিএনপি নেতা শহিদুল হেরোইনসহ গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্ডারগ্রাউন্ড খ্যাত মাদক সম্রাট শ্রমিক দলনেতা শহিদুলকে হেরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদের নির্দেশে অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক সম্রাট উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুলকে গ্রেফতার করে লৌহজং থানা পুলিশ।

‎আরো জানা গেছে, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মাদক সংশ্লিষ্ট ভিডিও ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে লৌহজং থানা পুলিশ। ঢাকা থেকে মাদকের চালান নিয়ে লৌহজংয়ে ফেরার পথেই এ মাদক ব্যবসায়ী শহিদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে থানা পুলিশ।

থানা পুলিশের সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের ডিলার শহিদুলকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, শহিদু্ল লৌহজং উপজেলার সবচেয়ে বড় মাদকের ডিলার। বিএনপির রাজনীতিতে শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি পদের দাপটে দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসা চালিয়ে আসছিলো। শহিদুলের ভয়ে কেউ মুখ খুলে কথাই বলতে পারতো না। থানা পুলিশের নাকের ডগায় বসে হেরোইন বিক্রি করতো। কিন্তু আজ থানা পুলিশ তাকে হেরোইন সহ গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ বিষয়ে লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ বলেন, লৌহজং থানার প্রতিটা এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ি ও মাদক সেবন করীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!