সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ইবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী

ইবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী

মোহাম্মদ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে ডিনস কমিটির সভায় ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয় এবং তাঁর অনুপস্থিতিতে ডিনস কমিটির মধ্য হতে পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক উক্ত দায়িত্ব পালন করবেন।

এ সময় উক্ত সভার সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং সভায় আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন।

এছাড়া সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এবং আগামী সপ্তাহ হতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানোর।

প্রসঙ্গত, অধ্যাপক ড.আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন এবং তিনি আল-কুরআন বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ধর্মতত্ত্ব অনুষদের ডিন হিসেবে নিযুক্ত আছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!