সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঢাকার কেরানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা (দোহার ) প্রতিনিধি ঃ

ঢাকার কেরানীগঞ্জে বলসতা যুবসংঘ ক্লাব থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম;মোহাম্মদ হিমেল ( ৩০)। তার বাবার নাম সুলতান মিয়া। বাড়ি একই গ্রামে।

 

আজ শুক্রবার সকালে বলসতা সরকারি প্রাইমারি স্কুলের পাশে বলসতা যুবসংঘ ক্লাবের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই সজীব স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে বলসতা যুবসংঘ ক্লাবে গিয়ে তার ভাই হিমেলকে ক্লাবের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্হায় দেখতে পায় ।

পরে স্হানীয়দের সহয়তায় দ্রুত তাকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করে।এলাকবাসীর ধারনা এটা আত্নহত্যা নয় পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।

পরে স্হানীয়রা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত না করে এই মুহূর্তে কোন কিছুই বলা যাচ্ছে না।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!