সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ভাংচুরের হামলার ঘটনায় পুলিশের মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ভাংচুরের হামলার ঘটনায় পুলিশের মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি –
ছাত্র জনতার গণঅভ্যুত্থান সৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে জণসাধারণ কর্তৃক সিরাজদিখান থানায় হামলা চালিয়া ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগষ্ট সিরাজদিখান থানার এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ৪ শ থেকে ৪ শত ৫০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মোট ১৩ টি ধারায় মামলাটি দায়ের করেন। যার নং-১৬। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে বিকাল অনুমান পৌনে ৪ টার দিকে সিরাজদিখান থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে কয়েশ মানুষ। এসময় বিক্ষুব্ধ জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে থানার প্রধান গেট ভাংচুর করে থানার ভিতরে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে থানার ভিতরে প্রবেশ করে পুলিশের উপর আক্রমনের প্রস্তুতি নিলে সাউন্ড গ্রেনেট ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিকাল পৌনে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানা ফটকে জড়ো হয়ে মোট ৩ দফা হামলার প্রস্তুতি নিলে ৩ দফা সাউন্ড গ্রেনেট ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে মোঃ শান্ত (৩০), শামিম (৩০) ও আশিক (৩০) নামে ৩ জন পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর রক্তাক্ত আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে মামলার এজাহারে থানার মূল ফটকে অগ্নি সংযোগ ও থানার প্রধান গেট ভাংচুর করে উশৃঙ্খল দুষ্কৃতিকারী কর্তৃক ইট পাটকেল নিক্ষেপ, থানার মূল ফটক ভেঙ্গে থানার ভিতরে প্রবেশ করে থানায় কর্মরত পুলিশ সদস্যদের হত্যা করে অস্ত্র ও গুলি ছিনাইয়ের চেষ্টাসহ পুলিশ সদস্যদের সাথে ধসাধস্তি, কিল পুষি, লাথি মেরে নীলা ফুলা জখম করে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছ থেকে সর্টগানের ৯২ টি সীসা কার্তুজ ও ১১২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ মামলার জব্দকৃত ১ টি ইয়ামাহা মোটরসাইকেল দুষ্কৃতিকারী জনতা নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়। অন্যদিকে পুলিশের করা মামলায় জনসাধারণ কর্তৃক পুলিশ সদস্যদের মারধর করে জখম করে তাদের কাছ থেকে সর্টগানের কার্তুজ ও চাইনিজ রাইফেলের গুলি এবং থানা থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার নির্ভরযোগ্য কোন তথ্য প্রমান পাওয়া না গেলেও পুলিশের পক্ষ থেকে সর্টগানের কার্তুজ ও চাইনিজ রাইফেলের গুলি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার দাবী মামলান মাধ্যমে করা হচ্ছে।
এ ব্যপারে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখতার হোসনে বলেন,এ মামলার বিষয়ে আমি কিছু বলতে পারিনা। তাই আমি বক্তব্য কি দিবো?

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!